ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আরও কমতে পারে রাতের তাপমাত্রা

ads

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে তারপরের দুই দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ads
ads
ads

Our Facebook Page